Logo
বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল
মিরপুর-১১, পল্লবী, ঢাকা-১২১৬, স্কুল কোড: ১৭৭৮, ইআইআইএন: ১০৮৩২২
ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজ চলছে , সাময়িক অসুবিধার জন্য দুঃখিত |

বাউনিয়া বাঁধ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ইতিহাস

বাউনিয়া বাঁধ আইডিয়াল উচ্চ বিদ্যালয় ঢাকার শিক্ষা ক্ষেত্রে একটি সুপরিচিত ও বিশ্বস্ত নাম। ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। তখন বাউনিয়াবাঁধ এলাকায় বিশাল জনসংখ্যার জন্য মাত্র দুটি প্রাথমিক বিদ্যালয় ছিল এবং মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার কোনো সুযোগ ছিল না। মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এই এলাকার কলেজে অধ্যয়নরত ৬ জন শিক্ষিত তরুণ ১৯৯৪ সালে মাত্র ১২ জন শিক্ষার্থী নিয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বাউনিয়াবাঁধ আইডিয়াল উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি সাফল্যের পথে এগিয়ে যেতে থাকে। গত ৩০ বছর ধরে এই বিদ্যালয় নিজস্ব আলো ছড়িয়ে সাফল্যের শিখরে আরোহণ করছে। বাউনিয়াবাঁধ এলাকার বিশাল জনগোষ্ঠীর জন্য এটি একটি গর্বের প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এলাকার শিক্ষার মান উন্নয়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃহত্তর মিরপুর এলাকায় শিক্ষা বিস্তার ও মানোন্নয়নে ইতোমধ্যেই এই প্রতিষ্ঠান বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। দীর্ঘ সময় ধরে ভালো ফলাফল, শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল প্রতিভা বিকাশের মাধ্যমে এটি একটি আদর্শ ও সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিদ্যালয়ের মনোরম পরিবেশ, প্রশস্ত খেলার মাঠ, আধুনিক ভবন, সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তদারকি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্কাউটিং, পিটি-প্যারেড, ধর্মীয় ও জাতীয় দিবস উদযাপন, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দক্ষ ব্যবস্থাপনা কমিটি, অভিজ্ঞ প্রশাসন এবং সর্বোপরি শিক্ষকদের আন্তরিক যত্ন এই প্রতিষ্ঠানকে সবার কাছে অনন্য করে তুলেছে। ১৯৯৪ সালে ১২ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১২০০ শিক্ষার্থীর সমাগম ঘটেছে। গুণগত মান ও শিক্ষার উৎকর্ষতার কারণে এটি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক প্রতিযোগিতামূলক শিক্ষার মান অর্জনে এই প্রতিষ্ঠান দৃঢ়ভাবে নিজের অবস্থান তৈরি করেছে। ইনশাআল্লাহ, আমরা সামনে এগিয়ে যাব। শিক্ষা মানুষের মানবিকতা জাগ্রত করে—এই বিশ্বাস থেকে বাস্তবভিত্তিক শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদের সুশিক্ষিত, ভদ্র, আত্মবিশ্বাসী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রিয় হয়ে উঠবে। ইনশাআল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো।

Notice Board
View All
  • No notices available.
Chairman

সভাপতির বাণী

বাউনিয়া বাঁধ আইডিয়াল উচ্চ বিদ্যালয়

শিক্ষা শুধু বইয়ের জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা-চেতনা, চরিত্র ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীলতার মাধ্যমে সমাজের আলোকবর্তিকা হতে পারে। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্ববোধ গড়ে তোলার উপর আমরা বিশেষ গুরুত্ব প্রদান করি। আধুনিক শিক্ষা উপকরণ, সমৃদ্ধ গ্রন্থাগার ও বিজ্ঞানাগার শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে সহায়তা করে। শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব বলে আমরা বিশ্বাস করি।.
মোঃ আনিসুর রহমান
সভাপতি
Headmaster

প্রধান শিক্ষকের বাণী

বাউনিয়া বাঁধ আইডিয়াল উচ্চ বিদ্যালয়

আসসালামু আলাইকুম। বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ পথচলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বিদ্যালয়টি সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং একজন সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা। আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া নিয়ে আমরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কাজে এগিয়ে যেতে চাই।
আহমেদ আলী
প্রধান শিক্ষক, বি.এ. (অনার্স), এম.এ., বি.এড

আমাদের ক্যাম্পাস